মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ ও পথসভা

  • আপলোড তারিখঃ ৩০-১২-২০১৭ ইং
আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ ও পথসভা
চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সংসদ সদস্য প্রার্থী আসাদুল হক তার নির্বাচনী এলাকায় গনসংযোগ ও পথসভা অব্যহত রেখেছেন। গতকাল শুক্রবার দুপুর ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন ও ভান্ডারদহ এবং শংকরচন্দ্র গ্রামে পথসভা করেন। পথসভায় তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ ও সুন্দর আগামীর জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ একদিন পৌছে যাবে উন্নয়নের সর্বোচ্চ শিখরে। বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র করুক এদেশের উন্নয়নের ধারা রুখতে পারবে না। দেশের জনগণ এখন উন্নয়ন চায় শান্তি চায়। দেশের বর্তমান এ শান্তি বজায় রাখতে আবারো আওয়ামী লীগ সরকার দরকার। তাই আসুন আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নিবাচনে নৌকাকে জয়যুক্ত করার আহব্বান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, মাহাতাব উদ্দিন, আলাউদ্দিন, ওমর ফারুক, আব্দুল মালেক, আতিকুর বিশ্বাস, আমিরুল হক, আজাদুল ইসলাম টনিক, জিকু, আরিফ, এ,জেড তুষার, রাশেদ, গোলজার হোসেন, ফারুখ, মেহেদি হাসান, শুভ, মানিক, রিয়াদ, রুবেল, তুহিন, জাহাঙ্গির, সুমন, এমএ গালিব, রিজিক, মধু বিশ্বাস, হান্নান মোল্লা, সানোয়ার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ