শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দু’জন আহত

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দু’জন আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মখলেস (২২) ও সামসুল (৪৫) নামের দু’জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মখলেসুর আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার শহিদুলের ছেলে ও একই উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা সামসুল (৪৫)। জানা গেছে, গতকাল বিকালে মখলেস নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ভালাইপুর মোড়ে আসছিলেন। পথিমধ্যে কয়রাডাঙ্গা স্কুলমোড়ে পৌছালে একটি বাই-সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মখলেস ও বাই-সাইকেল চালক সামসুল গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি পোলিং এজেন্টদের নিবিড় প্রশিক্ষণ কর্মশালা