সিলেটের দু’ব্যক্তির জেল ও জরিমানা
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৭
ইং
চুয়াডাঙ্গায় পাওনা টাকা উদ্ধার মামলার রায়
নিজস্ব প্রতিবেদক: ট্রাক্টর বিক্রয়ের পাওনা টাকা উদ্ধারে দায়েরকৃত মামলায় সিলেটের দু’ভাইকে কারাদ- ও জরিমানা করেছেন আদালত। দায়েরকৃত মামলার ৪১৭ ও ৫০৬ ধারায় পৃথকভাবে ১ বছরের সশ্রম কারাদ- এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলো সিলেটের কোম্পানীগঞ্জের নারানপুর গ্রামের উস্তম আলীর দুই ছেলে ভুতুরা মিয়া ও আনমান আলী। গত বুধবার সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট ১ম আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল হালিম সাক্ষী প্রমাণের ভিত্তিতে সিআর ১৯/২০১৫ (দামুড়হুদা) নং মামলায় এই রায় প্রদান করেন।
রায়ের নথি মোতাবেক জানা যায়, গত ২০১৫ সালের ৩রা জানুয়ারী দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামের মওলা বকসের ছেলে মনোয়ার হোসেন তার ট্রাক্টরটি বিক্রির সহরত দিলে সিলেটের কোম্পানীগঞ্জের নারারনপুর গ্রামের উস্তম আলীর দুই ছেলে ভুতুরা মিয়া ও আনমান আলী ট্রাক্টরটি কিনতে সম্মত হয়। ট্রাক্টরটির ৪ লাখ ৩০ হাজায় টাকা মূল্য নির্ধারিত হয়। আসামীরা নগদ ৪ লাখ ৩০ হাজার টাকার মধ্যে ৭০ হাজার টাকা প্রদান করে এবং বাকী টাকা কয়েক মাসের মধ্যে প্রদানের অঙ্গিকার করেন। কিন্তু ভুতুরা মিয়া দীর্ঘদিনেও উক্ত ট্রাক্টরের মূল্য পরিশোধ করছে না। এদিকে কোন কিস্তি প্রদান না করায় বাদী পক্ষ তার পাওনা আদায়ে দন্ডবিধির ৪০৬/৪১৭/৫০৬ (ওও) ধারায় আদালতে মামলা দায়ের করেন। আদালত উক্ত মামলার স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে এই রায় প্রদান করে।
কমেন্ট বক্স