মেহেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের লক্ষে রক্ষনাবেক্ষণ কার্যক্রমের উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৭
ইং
গাংনী অফিস: মেহেরপুর জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ করার লক্ষ্যে রক্ষনাবেক্ষন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের আওতায় মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলার বিভিন্ন সাবষ্টেশনে দিনব্যাপী কাজ চলে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিএম রেজাউল করিম, পল্লী বিদ্যুতায়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দীন, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, সাহারবাটি এলাকার পরিচালক হাফিজুর রহমান, বামন্দী এলাকার পরিচালক জিন্না হোসেন, মেহেরপুর সদরের ডিজিএম, গাংনীর জোনাল অফিসের ডিজিএম ফরুজামান ও পল্লী বিদ্যুৎ সমিতির রিটার্নার প্রকৌশলী কুমারেস চন্দ্র প্রমুখ।
কমেন্ট বক্স