মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা শহরে আবারো মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৭ ইং
আলমডাঙ্গা শহরে আবারো মোটরসাইকেল চুরি
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা শহরে আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, আলমডাঙ্গা শহরের উপজেলা গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত পপুলার প্রাইভেট হাসপাতালের প্রবেশ পথ থেকে গতকাল সাড়ে ৫টার দিকে এই মটর সাইকেল চুরির ঘটনা ঘটে। রেনেটা ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি প্রতিদিনের ন্যায় গতকাল ঘটনার কিছুসময় পুর্বে তার ব্যবহৃত হিরো হোন্ডা স্পিল্ডার প্লাস মটর সাইকেল হাসপাতালের প্রবেশ মুখে রেখে হাসপাতালে কর্মরত ডাক্তারদের সাথে সাক্ষাৎ করে ফিরে এসে দেখে তার মটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখুজি করে না পেয়ে তিনি তার মটর সাইকেলটি অজ্ঞাত চোর চক্র নিয়ে গেছে মর্মে থানায় অবহিত করেন। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিনেÑদুপুরে আলমডাঙ্গার বাবুপাড়া থেকে কাছারী বাজার জামে মসজিদের সাবেক ইমাম ওমর আলীর মটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এই নিয়ে আলমডাঙ্গা শহরে গত ৪ দিনে দুটি মটর সাইকেল চুরির ঘটনা ঘটলো।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ