মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রয়াত কাউন্সিলর লিটনের স্ত্রী নাজরিন পারভিন মলি’র জয়

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৭ ইং
প্রয়াত কাউন্সিলর লিটনের স্ত্রী নাজরিন পারভিন মলি’র জয়
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত ফেরদৌস ওয়াহিদ: সুষ্ঠু, শান্তিপূর্র্ণ ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফলে নাজরিন পারভিন মলি এ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত তিনটি কেন্দ্রে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- এ ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের স্ত্রী মোছা. নাজরিন পারভীন মলি (পাঞ্জাবি প্রতীক), মো. বজলুর রহমান অপু (টেবিল ল্যাম্প প্রতীক), মো. আমিরুল ইসলাম (গাজর প্রতীক), মো. জামিলুল কাদীর (ডালিম প্রতীক) ও মো. জাহিদুল ইসলাম সোহেল (উটপাখি প্রতীক)। `` সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিলো। ধারনা করা হচ্ছিলো শীতের সকাল হওয়ায় ভোটার উপস্থিতি কম, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। কিন্তু বিকাল পর্যন্ত ভোটারদের ধীরে ধীরে ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহনের জন্য ভোটকেন্দ্র এলাকায় নেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাধারণ ভোটার ও প্রার্থীরা এরকম শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহনে সন্তুষ্টি প্রকাশ করেন। ভোটগ্রহন শেষে ঝিনুক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৩৬ ভোটারের মধ্যে পোল হয় ৬৫৭ ভোট, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৫৫৩ ভোটারের মধ্যে ৬৫৪ ভোট পোল হয় এবং ভি,জে সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭০৫ ভোটারের মধ্যে ১১৪২ ভোট পোল হয়। তিনটি কেন্দ্র মিলে সর্বমোট ৫ হাজার ৭৬৪ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪৫৩ ভোট পোল হয়। যার মধ্যে ২৯টি ভোট অবৈধ হিসেবে বাতিল করা হয়। বিকাল ৪টায় ভোটগ্রহন শেষে শুরু হয় ভোট গণনা। ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদ আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষনা করেন। ফলাফলে দেখা যায়, পাঞ্জাবি প্রতীক নিয়ে মোছা. নাজরিন পারভিন মলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টেবিল ল্যাম্প প্রতীকের বজলুর রহমান অপু’র চেয়ে ১৯১ ভোট বেশি পেয়ে এ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। বিজয়ী নাজরিন পারভিন মলি পেয়েছে ১০৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে বজলুর রহমান অপু পেয়েছে ৮৪৪ ভোট। অন্যান্য প্রার্থীরা- গাজর প্রতীক নিয়ে মো. আমিরুল ইসলাম ৭২ ভোট, ডালিম প্রতীক নিয়ে মো. জামিলুল কাদীর ৮২ ভোট এবং উটপাখি প্রতীক নিয়ে মো. জাহিদুল ইসলাম সোহেল পেয়েছে ৩৯১ ভোট। এদিকে ভোটের ফলাফল প্রকাশের পরপরই চুয়াডাঙ্গা পৌর এলাকায় আনন্দ মিছিল করে বিজয়ী প্রার্থী নাজরিন পারভিন মলি ও তার সর্মথকরা। মিছিলটি সাদেক আলী মল্লিক পাড়া থেকে শুরু হয়ে কোর্ট মোড়, বড় বাজার, কবরী রোড এবং কলেজ রোড দিয়ে একই স্থানে এসে শেষ হয়। এসময় কর্মী ও সর্মথকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। কাউন্সিলর পদে নবনির্বাচিত নাজরিন পারভিন মলি’র কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, যারা তাকে ভোট দিয়ে এ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেইসাথে তাদের কল্যাণে বাকীটা সময় কাটিয়ে দিতে চাই বলে জানান তিনি। এছাড়াও তার স্বামী ও ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের অসমাপ্ত কাজগুলো শেষ করবেন বলে আশ্বস্ত করেন। সর্বোপরী তার স্বামীর রুহের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন। এরপর অভিভাবক শূন্য হয়ে যায় পৌর সভার এ (৩নং) ওয়ার্ডটি। পদশূন্য এ পদে নির্বাচনের নিমিত্তে গত ১২ নভেম্বর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার এ ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ