প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের প্রস্তুতিসভা
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-আপ্যয়ন বিষয়ক সম্পাদক শরিফ উর জামান সিজারের সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য এম এ তালহা, যুগ্ম-আহ্বায়ক সোহেল আহমেদ মালিক সুজনসহ ছাত্রদলের কলেজ, পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। সভা থেকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনে কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১লা জানুয়ারী ২০১৮ সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় শ্রীমন্ত টাউন হল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠান।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস এক গৌরব উজ্জ্বল ইতিহাস। জিয়াউর রহমান ৩৯ বছর আগে দেশের মেধাবী ছাত্রদের সম্পৃক্ত করে এই সংগঠন প্রতিষ্ঠা করেছিল। সবাইকে দেশের এই ক্রান্তিলগ্নে বিধ্বস্ত গণতান্ত্রিক শাসন ব্যাবস্থাকে ফিরিয়ে আনতে সুদক্ষ ও মেধাবী ছাত্রদের মাধ্যমে ছাত্রদল সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরো বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল অন্যায়, অবিচার অনিয়ম দুর্নীতি দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে সব সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। আগামীতে দেশের প্রয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ে রাজপথে থেকে অগ্রণী ভূমিকা রাখবে।
কমেন্ট বক্স