মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি ফরহাদকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৭ ইং
এমপি ফরহাদকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ
মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় মেহেরপুর থেকে ফিরে মুনশী মোকাদ্দেস হোসেন: মেহেরপুরের মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়সহ ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। গতকাল মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুলকে ফলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁর বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিবৃন্দের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। এ আনন্দঘন পরিবেশে তাঁকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেন- আমাদের সেøাগান ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। এ লক্ষ্যে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের শুরুতে ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হয়। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জনবান্ধব সরকার নিরলস কাজ করে যাচ্ছে। স্বাধীনতার সূতিকাগার মুজিবনগর হওয়ায় একমাত্র মেহেরপুর জেলাকে অগ্রাধিকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় আমি জনগণকে শতভাগ বিদ্যুত সংযোগের আওতায় আনতে সক্ষম হয়েছি। উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণেরর লক্ষ্যে ৯টি পরিদর্শন টীম গঠন করে তাদেরকে আগামী ১৫/১/২০১৮ তারিখের মধ্যে পরিদর্শন প্রতিবেদন প্রেরণ ও নিয়োগ, পদোন্নতি, স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর ও অর্থ ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ