মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৭ ইং
আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা
চুয়াডাঙ্গার পদ্মবিলা পিরোজখালী ও ঝিলখালী ইউনিয়নে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পদ্মবিলা, পিরোজখালী ও ঝিলখালী গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল সকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা পদ্মবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পিরোজখালী এবং ঝিলখালী গ্রামে পথসভা করেন তিনি। এ সময় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস বলেন- বিএনপি জামায়াত যখন দেশকে চরম অবনতির দিকে ধাবিত করছিল তখন জনগণ আওয়ামী সরকারকে ক্ষমতায় এনেছিল। সেই অবনতির অবস্থা থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত হতে চলেছে। একমাত্র আওয়ামী লীগ সরকার আসলে, কৃষকরা তাদের নায্য অধিকার ও মূল্য পায়। একমাত্র আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে চলেছে। উন্নয়নের গণজোয়ার যদি বজায় রাখতে হয়, তবে আবার আওয়ামী লীগ সরকারকে নির্বচিত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, হাফিজুর রহমান ঝন্টু, আব্দুস সালাম, শাজাহান খান, আরিফুল ইসলাম, নাজমুল হোসেন, মশিউর, কামাল, আনোয়ার, আবু বাক্কার, মাসুম, মুক্তার, ফারুখ হোসেন, খোদা বকস, সিরাজুল ইসলাম, কোরবান মোল্লা, আবুল কালাম আজাদ, রুবেল, তুহিন, জাহাঙ্গির, সুমন, এমএ গালিব, জুয়েল, রিয়াদ, সানোয়ার প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ