মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ ভোটগ্রহন: ভোট কেন্দ্রগুলোতে থাকছে চার স্তরের নিরাপত্তা

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৭ ইং
আজ ভোটগ্রহন: ভোট কেন্দ্রগুলোতে থাকছে চার স্তরের নিরাপত্তা
চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড উপ-নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন ফেরদৌস ওয়াহিদ: চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন আজ। তিনটি কেন্দ্র- ঝিনুক প্রাথমিক বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারী ভি, জে স্কুলে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ওয়ার্ডের ৫ হাজার ৭৬৪ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। সদর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তিনটি কেন্দ্রের নির্বাচনী মালামাল প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে বিতরণ করেন। এছাড়াও ভোটকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অবাধ, সুষ্টু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার সদস্যদের নিয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীরা হলো- এ ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের স্ত্রী মোছা. নাজরিন পারভীন মলি (পাঞ্জাবি প্রতীক), মো. বজলুর রহমান অপু (টেবিল ফ্যান প্রতীক), মো. আমিরুল ইসলাম (গাজর প্রতীক), মো. জামিলুল কাদীর (ডালিম প্রতীক) ও মো. জাহিদুল ইসলাম সোহেল (উটপাখি প্রতীক)। তবে ধারনা করা হচ্ছে প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের স্ত্রী মোছা. নাজরিন পারভীন মলি (পাঞ্জাবি প্রতীক) এবং মো. বজলুর রহমান অপু’র (টেবিল ফ্যান প্রতীক) মধ্যে মূল ভোট যুদ্ধ হবে। এদিকে ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন উপলক্ষে বেশ উৎসবের আমেজ বিরাজ করছে প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতির ফুল ঝুড়ি ছড়িয়েছেন প্রার্থীরা। তবে ৫ প্রার্থীর মধ্যে প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের জনপ্রিয়তায় তাঁর স্ত্রী বেশ সুবিধা জনক অবস্থানে রয়েছেন। তিনি ভোটারদের আশ্বাস দিয়েছেন তাকে নির্বাচিত করলে স্বামীর ফেলে রেখে যাওয়া উন্নয়নমূলক কাজ শেষ করার সুযোগ পাবেন। এতে করে সমান ভাবে পৌরসভার সুযোগ সুবিধা ভোগ করবে এ ওয়ার্ডের বাসিন্দারা। অপরদিকে নতুন নেতৃত্বের ইঙ্গিতে সুবিধাজনক সম্ভাবনায় রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী বজলুর রহমান অপু। তিনিও উন্নয়ন ও সেবার অপার সম্ভাবনা দেখিয়েছেন ভোটারদের। অন্য তিন প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পড়লেও ভোটারদের মধ্যে তেমন একটা সাড়া মেলেনি। এ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন কে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ভোট গণণা পর্যন্ত। এদিকে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হবে। অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের প্রস্তুতিতে কোন প্রকার ঘাটতি নেই বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। উল্লেখ্য, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন। এরপর অভিভাবক শূন্য হয়ে যায় পৌর সভার এ (৩নং) ওয়ার্ডটি। পদশূন্য এ পদে নির্বাচনের নিমিত্তে গত ১২ নভেম্বর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার এ ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ