মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিসি ইকোপার্কে কাল বসবে ড্রীম আনলিমিটেডের মিলন মেলা

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৭ ইং
ডিসি ইকোপার্কে কাল বসবে ড্রীম আনলিমিটেডের মিলন মেলা
নিজস্ব প্রতিবেদক: ড্রীম আনলিমিটেড চুয়াডাঙ্গা এস.এস.সি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের পারিবারিক মিলন মেলা বসবে ডিসি ইকোপার্কে। এ উপলক্ষে বিগত একমাস ধরে চলছে বন্ধুদের প্রস্তুতি। চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের হাসুমা কটেজে অস্থায়ী কার্যালয় গড়ে তোলা হয়েছে। ড্রীম আনলিমিটেড এসএসসি ১৯৮৯ ব্যাচের প্রধান সমন্বয়ক শামীম রেজা বলেন, এসএসসি ১৯৮৯ ও এইচএসসি ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হয়েছে সংগঠনটি। নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ করায় আমাদের লক্ষ্য। এ উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর দামুড়হুদা ডিসি ইকোপার্কে করা হবে চড়–ই ভাতির আয়োজন। সংগঠনের প্রায় শতাধিক বন্ধু তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে দিনব্যাপী আড্ডায় মিলিত হবে। আড্ডার ফাঁকে ফাঁকে করা হবে পরিচয় পর্ব। বাচ্চাদের জন্য থাকবে নানান খেলাধুলা ও র‌্যাফেল ড্র। আগামীতে বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ নানান কাজে সংগঠনের কর্মিরা অংশ নিবে। বন্ধুদের মধ্যে আছেন শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ¦ল, নুর হোসেন, মুক্তার আলী, রাশেদ, রফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা সেলিম রেজা, সমাজসেবক আসাদুল হক বটুল, এজাজ হোসেন, ডা. আসাদুর রহমান মালিক খোকন, সাংবাদিক বিপুল আশরাফ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ