চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বৈশাখী টিভির একযুগ পূর্তি উদযাপন
ডেস্ক রিপোর্ট: নানা আয়োজনে উদযাপিত হয়েছে বৈশাখী টেলিভিশনের একযুগ পূর্তির অনুষ্ঠান। দর্শক, শুভানুধ্যায়ী আর বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এসব আয়োজন। বিশিষ্টজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা, বর্ণিল অনুষ্ঠানে অংশ নেন বৈশাখীর দর্শক-শ্রোতা ও শুভানুধ্যায়ীরা। এছাড়া চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জমকালো আয়োজনে বৈশাখী টেলিভিশনের একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে।

আমাদের শহর প্রতিনিধি জানিয়েছে, গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে একযুগ পূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা ও র্যালীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই চুয়াডাঙ্গা আবৃতি পর্ষদের শিশু শিল্পীরা পরিবেশন করে সমবেত সঙ্গীত। বৈশাখী টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি মরিয়ম শেলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ই¯্রাফিল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মানিক আকবর, জেলা শিশু বিষয়ক কর্মর্কতা আফসানা ফেরদৌসি।
চুয়াডাঙ্গা বির্তক চর্চা কেন্দ্র্রের আহ্বায়ক অধিকারকর্র্মী মেহেরাব্বিন সানভীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান, নুরুনাহার কাকলী, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহমুদ, সাংবাদিক জামান আক্তার, তৌহিদ তুহিনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, আমাদের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় মেহেরপুর প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল আলম ও জেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক শহীদুল ইসলাম পেরেশান। সভাপতিত্ব করেন বৈশাখী টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি হামিদুর রহমান কাজল। মুক্তিযুদ্ধের কথা বলায় বৈশাখী পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিরা। এছাড়াও আগামীতে আরো ভাল ভাল অনুষ্ঠানমালা থেকে শুরু করে চ্যানেলটি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে বলে মনে করেন তারা।
মেহেরপুর প্রেসক্লাব উপদেষ্টা কামারুজ্জামান খান, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মহাসিন আলী, ইনক্লাব প্রতিনিধি ফারুক মল্লিক, দৈনিক খবর প্রতিনিধি মেহের আমজাদ, একুশে টিভি ও দৈনিক সমকাল প্রতিনিধি ফারুক হোসেন, বিজয় টিভি প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা , চ্যানেল ২৪ প্রতিনিধি রাশেদুজ্জামান, ইন্ডিপেনডেন্ট প্রতিনিধি রাজিবুল হক সুমন, প্রথম আলো প্রতিনিধি আবু সাইদ, মাছরাঙ্গা প্রতিনিধি বেন ইয়ামিন মুক্ত, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আক্তারুজ্জামান, দ্যা এশিয়ান এজ ও দৈনিক সময়ের সমীকরণ’র প্রতিনিধি মাসুদ রানা ও হামিদুল ইসলামসহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও ক্যাবল অপারেটররা অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরটিভি জেলা প্রতিনিধি মাজেদুল হক মানিক।