আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী গণসংযোগ অব্যাহত
- আপলোড তারিখঃ
২৮-১২-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আসাদুল হক বিশ্বাস তার নির্বাচনী এলাকায় দিনব্যাপি গণসংযোগ পথসভা অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস কুমারী, বাড়াদী ও হারদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন ও পোলতাডাঙ্গা এবং উদয়পুর গ্রামে পথসভা করেন। এসময় তিনি চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের ত্রান বিষয় সম্পাদক কামাল এহসান রুমি, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, বাড়াদী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, কুমারী ইউনিয়ন যুবলীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক আরিফ, সেক্রেটারী রনজু, বাড়াদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিন্টু, বীর মুক্তিযোদ্ধা মনি মাষ্টার,আশরাফ মেম্বার, ইকবাল, ইমরান, আমজাদ হোসেন, নাসির, মোস্তাকিম, আশরাফ, সজিব, মোজাম্মেল, একলাস, আজিজুল, আশিক, সোহাগ, রেজাউল, মাসুম, মুক্তার, ফারুখ হোসেন, খোদা বকস, সিরাজুল ইসলাম, কোরবান মোল্লা, আবুল কালাম আজাদ, রুবেল, তুহিন, জাহাঙ্গির, সুমন, এমএ গালিব, সানোয়ার প্রমুখ।
কমেন্ট বক্স