এসএসসি ব্যাচের সহপাঠী বন্ধু সংগঠনের মিলন মেলা
- আপলোড তারিখঃ
২৮-১২-২০১৭
ইং
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৯৯৮ সালের
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের সহপাঠী বন্ধু সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টার সময় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে র্যালি শেষে কেক কেটে শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সহপাটি বন্ধু সংগঠনের আহ্বায়ক উম্মে হালিমা কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনিছুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। এসময় বক্তব্য রাখেন অত্র সংগঠনের সদস্য আবেদা খাতুন, শিউলি খাতুন, লিমা খাতুন প্রমুখ। দুপুরে প্রীতিভোজ শেষে সর্বসম্মতিক্রমে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের সহপাটি বন্ধু সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি ওম্মে হালিমা কাঞ্চন, সহ-সভাপতি আবেদা ও বনি, সাধারণ সম্পাদক সুলতানা হেলেন, যুগ্ম সম্পাদক শিউলি ও তানিয়া, কোষাধ্যক্ষ লিমা, সাংগঠনিক সম্পাদক তৃষ্ণা, কার্যনির্বাহী সদস্য প্রীতি, সালমা, ছন্দা, পপি, লাবনী, উর্মি, পান্না ও উজালা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সুলতানা হেলেন।
কমেন্ট বক্স