মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বামীর জনপ্রিয়তায় স্ত্রী মলি’র শক্তাবস্থান : নতুন নেতৃত্বের সম্ভাবনায় অপু

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৭ ইং
স্বামীর জনপ্রিয়তায় স্ত্রী মলি’র শক্তাবস্থান : নতুন নেতৃত্বের সম্ভাবনায় অপু
চুয়াডাঙ্গা পৌর সভার উপ-নির্বাচনে এক পদে প্রার্থী পাঁচ : শেষ হয়েছে প্রচার প্রচারণা নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ২৭ সেপ্টেম্বর ইন্তেকাল করেন চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন। এরপর অভিভাবক শূন্য হয়ে যায় পৌর সভার এ (৩নং) ওয়ার্ডটি। পদশূন্য এ পদে নির্বাচনের নিমিত্তে গত ১২ নভেম্বর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামীকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার এ ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের শূন্য পদের বিপরীতে লড়ছেন তার স্ত্রী মোছা. নাজরিন পারভীন মলি (পাঞ্জাবি প্রতীক)সহ পাঁচজন (০৫) প্রার্থী। অপরপ্রার্থীরা হলেন- মো. বজলুর রহমান অপু (টেবিল ফ্যান প্রতীক), মো. আমিরুল ইসলাম (গাজর প্রতীক), মো. জামিলুল কাদীর (ডালিম প্রতীক) ও মো. জাহিদুল ইসলাম সোহেল (উটপাখি প্রতীক)। শেষ মুহুর্তের প্রচার প্রচারনায় গতকাল বুধবার ৫ প্রার্থীকেই বেশ ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তবে এবার পুরুষ কর্মীদের চেয়ে এই নির্বাচনে মহিলা কর্মীদের প্রচারনা ছিল চোখে পড়ার মতো। আগামী বৃহস্পতিবার তিনটি কেন্দ্রে ৫ হাজার ৭৬৪ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। আজ এ ওয়ার্ডের ৩টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হবে। একই সাথে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হবে। অবাধ, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের প্রস্তুতিতে কোন ঘাটতি নেই বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়। এদিকে ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন উপলক্ষে বেশ উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রতিশ্রুতির ফুল ঝুড়ি ছড়িয়েছেন প্রার্থীরা। তবে ৫ প্রার্থীর মধ্যে প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের জনপ্রিয়তায় তাঁর স্ত্রী বেশ সুবিধা জনক অবস্থানে রয়েছেন। তিনি ভোটারদের আশ্বাস দিয়েছেন তাকে নির্বাচিত করলে স্বামীর ফেলে রেখে যাওয়া উন্নয়নমূলক কাজ শেষ করার সুযোগ পাবেন। এতে করে সমান ভাবে পৌরসভার সুযোগ সুবিধা ভোগ করবে এ ওয়ার্ডের বাসিন্দারা। অপরদিকে নতুন নেতৃত্বের ইঙ্গিতে সুবিধা জনক সম্ভাবনা নিয়ে প্রচারণা শেষ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী বজলুর রহমান অপু। তিনিও উন্নয়ন ও সেবার অপার সম্ভাবনা দেখিয়েছেন ভোটারদের। অন্য তিন প্রার্থীর প্রচার প্রচারণা চোখে পড়লেও ভোটারদের মধ্যে তেমন একটা সাড়া মেলেনি। আগামী ২৮ ডিসেম্বর এ ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রয়াত লিটন কাউন্সিলর পতœী মলি ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপু’র মধ্যে ভোট যুদ্ধের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মরহুম আব্দুল হাফিজের দ্বিতীয় পুত্র নাজমুস সালেহীন লিটন ২০০২ সাল থেকে পর পর তিন দফা এ ওয়ার্ড থেকে পৌর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে তার জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন। তিনি ছাত্রজীবনে ছাত্রদল, পরে তিনি জাতীয়তাবাদী দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৩ সাল থেকে তিনি জাতীয়তাবাদী কৃষকদলের চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ