কুমারী ইউপির বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
- আপলোড তারিখঃ
২৭-১২-২০১৭
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কুমারী ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল মঙ্গলবার তিনি অত্র ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক ও কর্মসৃজন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, ইউপি সদস্য মাহাবুল, জমসেদ আলী, তকবুল হোসেন, বায়োজিত, আবু দাউদ, বাবলু মিয়া, তহমিনা খাতুন, জেসমিন আরা, ফিরোজা খাতুন, ইউপি সচিব কল্পনা রানী সাহা। জেলা প্রশাসক কর্মসৃজন প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আপনারা জনপ্রতিনিধি এলাকায় সঠিক ভাবে কাজ করলে, দেশের সার্বিক উন্নয়নের অংশীদার হিসাবে ভাগিদার হবেন। এরপর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকান্ড খোজ খবর নেন।
কমেন্ট বক্স