মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৭ ইং
দর্শনায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
দর্শনা অফিস: দর্শনায় ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলি আজগার টগর এমপি’র সহোদর আলি মুনসুর বাবু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু। আলোচনা অনুষ্ঠানে উপস্থাপনা করেন দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। এসময় আরোও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান রিপন, কামরুল হাসান লোমান, প্রভাত আলম, অপু সরকার, রায়হান হোসেন, মোহাম্মদ, ফারুক, রমজান, রানা, শিরিন, লিমন, রাসেল, হাতেম, মামুন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ