মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বদরী সদস্য সম্মেলন ও আলোচনা সভা

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৭ ইং
বদরী সদস্য সম্মেলন ও আলোচনা সভা
দামুড়হুদা গোপালপুর দারুল উলুম কওমীয়া মাদ্রাসায় রোকনুজ্জামান রোকন: দামুড়হুদা গোপালপুর দারুলউলুম ম: কওমীয়া মাদ্রাসায় বদরী সদস্য সম্মেলন ও আগামী ৮ জানুয়ারি ২০ তম মাহফিলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় চারশত বদরী সদস্যগন তাদের ওয়াদাকৃত টাকা দান করেন। মাদ্রাসা কমিটির সভাপতি জনাব ছাত্তার মল্লিকের সভাপতিত্বে করেন সভায় উপস্থিত ছিলেন, আলাউদ্দিন মাষ্টার জুড়ানপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি ডা. সোলায়মান হক ছলে, ডা. সোনা রাজা মাষ্টার, মো. টিপু মল্লিক, পাপ্পু মালিতা, বিশিষ্ট ব্যাবসায়ী আশরাফুল ইসলামসহ মাদ্রাসা কমিটির সকল সদস্য ও অত্র এলাকার সাত শতাধিক মুসল্লীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকল উপস্থিতিদের মধ্যে মধ্যহৃ ভোজ করানো হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা হারুন-অর রশিদ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ