মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুলচারার এনামুলকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৭ ইং
কুলচারার এনামুলকে ৫০ হাজার টাকা জরিমানা
চুয়াডাঙ্গায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাবে বালি ও মাটি কাটার অপরাধে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের কুলচারা এলাকায় চাষযোগ্য জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে এনামুল হক নামে এক ব্যক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এনামুল ওই এলাকার মৃত জিতুয়ার রহমানের ছেলে। গতকাল সোমবার বেলা ১১টায় কুলচারা এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী অভিযান চালিয়ে তাকে জরিমানা করেন। জানা যায়, সদর উপজেলার কুলচারা এলাকায় ফসলের জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল এনামুল। এতে হুমকির মুখে পড়েছে আবাদি ফসলি জমি। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা এবং এ ধরণের কাজ আর না করার শর্তে সতর্ক করে এনামুলকে ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারী সময়ের সমীকরণকে জানান, ফসলি জমি থেকে মাটি উত্তোলনে আইনত নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও বালি উত্তোলন করার দায়ে এনামুলকে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ