মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাতে নাতে শিক্ষক হাশমত আলী আটক : মুচলেকা দিয়ে মুক্তি

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৭ ইং
হাতে নাতে শিক্ষক হাশমত আলী আটক : মুচলেকা দিয়ে মুক্তি
চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ছাত্রদের দিয়ে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের সময় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শনে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন’র হাতে এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণীর বোর্ড পরীক্ষার ২ শতাধিক খাতাসহ প্রতিষ্ঠানের জুনিঃ ইন্সট্রাক্টর (ইলেকঃ) মো. হাশমত আলীকে আটক করে মুচলেকা দিয়ে মুক্তি দেয়া হয়েছে। জানা যায়, গতকাল সোমবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচী পালন না করার একাধিক অভিযোগের তদন্তে যান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন ও সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার। কাজ শেষে ফেরার পথে অতিরিক্ত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে শীতকালীন অবকাশেও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের উপস্থিতি। সরেজমিনে দেখতে পান এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক ২০১৭-১৮ শিক্ষা বর্ষের এসএসসি (ভোকঃ) নবম শ্রেণী বোর্ড পরীক্ষার কৃষি শিক্ষা উত্তরপত্র সাধারণ ছাত্রদের দিয়ে মূল্যয়ন করাচ্ছে। এমন কর্মকান্ড নিয়ম বর্হিভূত হওয়ায় তাৎক্ষণিক ওই শিক্ষককে আটক করা হয় এবং সকল খাতা পত্র জব্দ করা হয়। পরে মুচলেকা দিয়ে মুক্তি দেয়া হয় প্রতিষ্ঠানের জুনিঃ ইন্সট্রাক্টর (ইলেকঃ) মো. হাশমত আলীকে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ