আসাদুল হক বিশ্বাসের নির্বাচনী পথসভা ও গণসংযোগ অব্যাহত
- আপলোড তারিখঃ
২৬-১২-২০১৭
ইং
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস আলুকদিয়া ও জেহালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেছেন এবং আলুকদিয়া ইউনিয়নের পীরপুর ও জেহালা ইউনিয়নের পুটিমারি গ্রামে পথসভা করেন। এ সময় তিনি ডিজিটাল বাংলার রুপকার দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনঃরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। পথসভা ও গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক কামাল এহসান রুমি, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলী হোসেন, ইয়সিন, মনি, রাসেল জোঃ, আলিম, ইবু, টিপু, আহাম্মেদ, হুমায়ন, সবুজ, পলক, মাসুম, মুক্তার, ফারুখ হোসেন, খোদা বকস, সিরাজুল ইসলাম, কোরবান মোল্লা, আবুল কালাম আজাদ, রুবেল, তুহিন, সুইট, প্রমুখ। -প্রেসবিজ্ঞপ্তি
কমেন্ট বক্স