রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নাজরিন সুলতানা মলির মহিলা ভোটারদের নিয়ে উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৭ ইং
নাজরিন সুলতানা মলির মহিলা ভোটারদের নিয়ে উঠান বৈঠক
চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর প্রার্থী নিজস্ব প্রতিবেদক: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ও প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের স্ত্রী নাজরিন সুলতানা মলি তার নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে মহিলা ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন। গত রবিবার বিকাল ৪ টার দিকে ৩নং ওয়ার্ডে সাদেক আলী মল্লিকপাড়ায় মহিলা ভোটারদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শতাধিক মহিলা ভোটারদের উপস্থিতিতে বৈঠকে তিনি বলেন, সে নির্বাচনে বিজয়ী হলে তার একমাত্র লক্ষ্যে হবে তাঁর স্বামী পৌরসভার কাউন্সিলর থাকাকালীন সময়ে তার অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করা। ওয়ার্ডবাসীর জন্য নি:স্বার্থভাবে কাজ করে যাবেন বলে সবাইকে আশ্বস্ত করেন এবং উপ-নির্বাচনে তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় তার সাথে উঠান বৈঠকে অংশ নেন তার মেয়ে তাসনিম সালেহীন রোজা। উল্লেখ্য, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শূণ্য হয়ে যায় পৌরসভার ৩নং ওয়ার্ডটি। পদশূণ্য এ এ পদে নির্বাচনের নিমিত্তে গত ১২ নভেম্বর শূণ্য পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা অনুষ্ঠানে শরীফুজ্জামান