মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভালাইপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণ ও কবরস্থান উন্নয়নে কাজ করবো

  • আপলোড তারিখঃ ২৬-১২-২০১৭ ইং
ভালাইপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণ ও কবরস্থান উন্নয়নে কাজ করবো
চুয়াডাঙ্গার ভালাইপুরে বড়দিন ও বিজয় দিবসের আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান খোকন রোকনুজ্জামান রোকন, ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুরে বড়দিন ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় ভালাইপুর পানের হাটে অনুষ্ঠানে জাতীয় সংসদের চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদ চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ সামসুল আবেদীন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুকুর আলীর সভাপেিত্ব অনুষ্ঠিত সভায় অ্যাড. শফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, গাংনী ইউপি চেয়ারম্যান আবু তাহের , আওয়ামী লীগ নেতা আমির হোসেন, মাসুদ রশিদ, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, খলিলুর রহমান ও কাজল রেখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে এসএম শাহরিয়ার আবেদীন রোমেল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জান কবির। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন‘ উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এলাকাবাসীর উন্নয়নের জন্য ভালাইপুর বাজারে একটি পাবলিক টয়লেট নির্মাণ এবং কবরস্থানের উন্নয়নের জন্য জেলা পরিষদ সহযোগিতা করার প্রতিশ্রুতি ঘোষনা করা হয়।’


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ