মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ও জীবননগর মোটরসাইকেল চুরি : চোর আতঙ্ক

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০১৭ ইং
আলমডাঙ্গা ও জীবননগর মোটরসাইকেল চুরি : চোর আতঙ্ক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ও জীবননগরে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এতে চোর আতঙ্কে ভুগছেন জেলাবাসী। জানা গেছে, আলমডাঙ্গা ফুটবল মাঠের পাশের বাসিন্দা হাফেজ ওমর ফারুক দুপুরের দিকে তার নিজস্ব ১০০ সিসি হিরো হোন্ডা মোটরসাইকেলটি রেখে বাড়ির ভিতরে ওজুু করতে যান। ওজুু করে ফিরে এসে দেখে তার মোটরসাইকেলটি বাড়ির সামনে নেই। তার ধারনা মোটরসাইকেল চোর সিন্ডিকেট তার গাড়িটি চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে ওমর ফারুক আলমডাঙ্গা থানায় একটি জিডি করেছেন। জীবননগর প্রতিনিধি জানিয়েছে, গতকাল রবিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচ মোড়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, জীবননগর পৌরসভার ৩নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের লালুর ছেলে বিশিষ্ঠ ফুলব্যবসায়ী কামরুজ্জামান বাবু ওরফে ফুলবাবুর কালো রঙ্গের ১২৫ সিসি ডিসকভারী মোটরসাইকেলটি পিচ মোড়ে ফুলের বাগানের পাশে গাড়িতে তালা মেরে রাখে। এমন সময় গাড়িটি বিশেষ প্রয়োজন হওয়ায় গাড়ি নিতে এসে গাড়ি না পেয়ে হতাশ। গাড়ি চুরির ব্যাপারে বাবু জানান, মোটরসাইকেলে তালা মেরে রেখে জমিতে যায় পরে এসে দেখি গাড়ির তালা পড়ে আছে তখন ধরে নিলাম মোটরসাইকেলটি চোরে নিয়ে পালিয়েছে। গত কয়েক দিন আগে একটি বাড়ির গ্রিল কেটে একটি পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। জেলাবাসী পুলিশ সুপারের কাছে চোর সিন্ডিকেটকে ধরতে জোর তৎপরতা বাড়াতে অনুরোধ করেছেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ