এভাবে সকলে এগিয়ে আসুন তবে তীব্র শীতে বাঁচবে হাজারো প্রাণ
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৭
ইং
এবার চুয়াডাঙ্গা দিগড়ীতে মধ্যরাতে শীতবস্ত নিয়ে হতদরিদ্রদের দারে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: নিজের অবস্থান থেকে যে টুকু সম্ভব তা নিয়েই শুরু করেছি; ধরে রাখার দায়িত্ব আপনাদের। সকলে এভাবে এগিয়ে আসুন তবে তীব্র শীতে বাঁচবে হাজারো হতদরিদ্রের প্রাণ। যাদের দিন যায় খেটে আর রাত যায় না খেয়ে; তাদের জন্য কিছু করুন। আপনার অর্থ কিবা সম্মান কমবে না বরং বাড়বে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রবিবার মধ্যরাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ীতে শীতবস্ত্র বিতরণকালে সময়ের সমীকরণ’র মাধ্যমে এ আহ্বান জানান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় স্থানীয় চাষী কলা কাদেরকে সাথে নিয়ে কয়েক শতাধিক হতদরিদ্র, দিনমজুর, প্রতিবন্ধী, বয়বৃদ্ধা ও অস্বচ্ছল শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র তুলে দেন তিনি। জেলা প্রশাসকের ধারাবাহিক জন সেবা কর্মকান্ডে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, সহকারী কমিশনার তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ফখরুল ইসলামসহ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা।
কমেন্ট বক্স