মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১লা জানুয়ারী থেকে চুয়াডাঙ্গায় কনভার্টেড অ্যাম্বুলেন্স চালু করা হবে

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০১৭ ইং
১লা জানুয়ারী থেকে চুয়াডাঙ্গায় কনভার্টেড অ্যাম্বুলেন্স চালু করা হবে
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে প্রেস ব্রিফিংকালে জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক: মাতৃত্বকালীন ঝুঁকি এড়াতে অনিরাপদ প্রসব না করার পরামর্শ দিয়ে গর্ভাবস্থায় সময় মতো মেডিকেল চেকআপ করাতে হবে। প্রসবকালীন মাতৃমৃত্যুর হার কমাতে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে। আগামী ১লা জানুয়ারী থেকে চুয়াডাঙ্গায় কনভার্টেড অ্যাম্বুলেন্স চালু করা হবে। সদর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যেগে প্রথম পর্যায়ে চারটি অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হবে। যার দ্বারা উপজেলার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা গ্রহনের ক্ষেত্র আরো সহজতর হবে। ৩০ ডিসেম্বর-৪ জানুয়ারী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংকালে প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ এ কথা বলেন। `পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি` প্রতিপাদ্যে গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রেজেন্টশনের মাধ্যমে সাংবাদিকদের কাছে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, বাল্যবিবাহ হারের সার্বিক চিত্র তুলে ধরা হয়। সভা থেকে পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আইইসি বিতরণ, এভি ভ্যানের মাধ্যমে পরিবার পরিকল্পনা মা-শিশু কৈশরকালীন স্বাস্থ্য তথা পরিবার কল্যাণ বিষয়ক সকল তথ্য প্রচার, বেসরকারী সংস্থাসমূহকে সম্পৃক্ত করে সেবা ও প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা, সেবা সপ্তাহের প্রতিদিন পরিবার পরিকল্পনার স্থায়ী ও অস্থায়ী পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজন, গর্ভবতী মায়েদের বিশেষ সেবা প্রদান এবং গর্ভবতী মায়েদের নিয়ে বিশেষ সচেতনতামূলক সেশন আয়োজন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ