মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাসদ নেতা আবুল হোসেন মাস্টারের দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০১৭ ইং
জাসদ নেতা আবুল হোসেন মাস্টারের দাফন সম্পন্ন
আলমডাঙ্গা প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) নেতা আবুল হোসেন মাস্টারের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বাদ জোহর তার নিজ গ্রাম বাড়াদীর আলহাজ্জ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। তার নামাজের জানাযা ও দাফনকার্যে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ী আলমডাঙ্গার বাড়াদী গ্রামে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাাদক তৌহিদুর হোসেন তৌহিদ জাসদ পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ