চুয়াডাঙ্গায় সড়কে দূর্ঘটনায় আহত ১
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সড়কে দূর্ঘটনায় ঠান্ডু (৫০) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টার দিকে এঘটনা ঘটে। আহত ঠান্ডু আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের বামানগর গ্রামের শেখপাড়ার মৃত জামাল কাজির ছেলে। জানা গেছে, গতকাল ঠান্ডু নিজ নিজ বাড়ি থেকে অটোরিকশাযোগে আসমানখালি যাচ্ছিল। পথিমধ্যে মড়কবাজার পৌছালে পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশায় থাকা ঠান্ডু গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে থানা গাংনীর একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আহত ঠান্ডুকে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার পায়ে ১০টি সেলাই দেন।
কমেন্ট বক্স