মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ফাহিম স্মৃতি ব্যাডমিন্টনে অপূর্ব-নাহিদ জুটি চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় ফাহিম স্মৃতি ব্যাডমিন্টনে অপূর্ব-নাহিদ জুটি চ্যাম্পিয়ন
আফজালুল হক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় মসজিদপাড়ায় ফাহিম স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৭ টায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বড় মসজিদপাড়া একাদশ এর (অপূর্ব-নাহিদ) জুটি বনাম ব্রাদার্স একাদশ (আকিব-নাসিম) জুটির মধ্যে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় ২-০ সেটে ব্রাদার্স একাদশের( আকিব-নাসিম) জুটিকে পরাজিত করে বড় মসজিদ পাড়া একাদশের(অপূর্ব-নাহিদ) জুটি জয়লাভ করে।খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ গোলাম মোস্তফা মাস্তার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত-বিন-আজাদ সুস্থির, শরীফ ট্রেডিং এজেন্সীর চেয়ারম্যান যুবলীগ নেতা বিপুল শরীফ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দীপু, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আহব্বায়ক মাসুদূর রহমান মাসুম, চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের অধিনায়ক সোহেল রানা, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাসিদ। ফাহিম স্মৃতি ব্যাডমিন্টন টূর্নামেন্টের সার্বিক তত্তাবধানে ছিলেন লিখন, রোজ, মুস্তাফিজ ও ইসমাইল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ