দরিদ্রদের মাঝে নতুন পোশাক বিতরণ
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৭
ইং
মুজিবনগরে বড়দিন উপলক্ষে বল্লভপুর ইন্মানুয়েল চার্চ কর্তৃক
মুজিবননগর প্রতিনিধি: বড়দিন উপলক্ষে চার্চ অব বাংলাদেশ বল্লভপুর ইন্মানুয়েল চার্চ কর্তৃক গ্রামের দরিদ্রদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে বল্লভপুর ইন্মানুয়েল চার্চে বল্লভপুর ডীনারির ডীন রেভা: শিমসন মজুমদার উপস্থিত থেকে এ সমস্ত পোশাক বিতরণ করেন। তিনি বলেন, বড় দিন হল খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, সবাই নতুন পোশাক আশাক পরে উৎসব উৎযাপন করে। কিন্তু সমাজের কিছু অসহায় দরিদ্র মানুষ থাকে যারা নতুন জামা কাপড় কিনতে পারে না, উৎসবের আনন্দ তাদের কাছে ফিকে হয়ে যায়। তাদের মাঝে উৎসবের আনন্দ ফিরিয়ে দিতে আমরা বল্লভপুর ইন্মানুয়েল চার্চের পক্ষ থেকে গ্রামের ৬৫ জন নারি পুরুষের মাঝে নতুন পোশাক শাড়ি, লুঙ্গী, জামা বিতরণ করে তাদের মাঝে আনন্দ ফিরিয়ে দিয়েছি। পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত মল্লিক, বিকাশ বিশ্বাস, তাপস মল্লিক, নাড়ু মল্লিক প্রমূখ।
কমেন্ট বক্স