সাবেক প্রশাসক মনজুর নির্বাচনী গণসংযোগ ও পথসভা
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৭
ইং
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক গণসংযোগ অব্যহত রেখেছেন চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু। গতকাল রোববার বিকাল থেকে রাত পর্যন্ত দামুড়হুদা বাজার, দেউলির মোড়, মুক্তারপুর, হাতিভাঙ্গাসহ বিভিন্নস্থানে নেতাকর্মীদের সাথে এবং জনসাধারণের সাথে মতবিনিময়, গণসংযোগ ও পথসভা করেন এবং দলের প্রবীন অসুস্থ নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেন।
কমেন্ট বক্স