মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে সড়কে গাছ হেলে আতঙ্কে পথচারিরা!

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০১৭ ইং
তিতুদহে সড়কে গাছ হেলে আতঙ্কে পথচারিরা!
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া সড়কের তেঘরী মাঠের মধ্যে রাস্তার উপর গাছ হেলে পড়াই কয়েকদিন যাবত ঐ রাস্তায় চলাচল করা বড় যানবাহনের চালকসহ পথচারীরা আতঙ্ক নিয়ে চলাচল করছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়ীয়া সড়ক দিয়ে প্রতিদিন ৩০টির অধিক ঢাকাগামী কাঁচামালবাহী বড় গাড়ি চলাচল করে এই সড়ক দিয়ে। সড়কের তেঘরী ৫ কবর নামকস্থানে রাস্তার পাশে সোজা একটি শিশুগাছ গত কয়েকদিন পূর্বে পাঁকা রাস্তার ওপর হেলে পড়েছে। এতে করে ট্রাক, মিনি পিকআপসহ মালবাহী যেকোনো যানবাহন ও পথচারিরা আতঙ্ক নিয়ে চলাচল করছে। তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেন জানান, শুধু ঐ গাছ নয় সড়াবাড়ীয়া সড়কে আরও ৬টি শিশু গাছসহ একটি বাবলা গাছা রাস্তার পাশে শুকিয়ে আছে এবং যে কোনো সময় ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে বলে জানান তিনি। এলাকাবাসী দ্রুত গাছগুলো সরিয়ে নিয়ে পথচারিসহ সকল প্রকার যানবাহনের চলাচল নির্বিঘœ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ