মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০১৭ ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদকব্যবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের শহরের গোভীপুর ব্রীজের পাশে অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিলসহ সিহাব আলী (৩৫) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার সময় জেলা গোয়েন্দা পলিশের এসআই মেসবাউর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সিহাব আলী শহরের ফৌজদারীপাড়ার চাঁদ আলীর ছেলে। এসআই মেসবাউর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তিনি বলেন- সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে আসে এমন সংবাদের ভিত্তি গোভীপুর ব্রীজের পাশে আসলে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ