মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আখেরী মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০১৭ ইং
আখেরী মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা
মেহেরপুরে শেষ হলো তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজ মাঠে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে তিনদিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের সময় কাকরাইল মার্কাস মসজিদের মাওলানা ওমর ফারুক আখেরী মোনাজাত পরিচালনা করেন। এর আগে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে মেহেরপুরে এবারের আঞ্চলিক ইজতেমা শুরু করা হয়। এবারের ইজতেমায় জেলা ও জেলার বাইরের হাজার হাজার ধর্মপ্রান মুসলমান আল্লাহ নৈকট্যলাভের আশায় ইজতেমায় ছুটে আসেন। আখেরী মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ