মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার নতিডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০১৭ ইং
আলমডাঙ্গার নতিডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সামসুল আবেদিন খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড়াদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ পারভেজ। এ সময় চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান, জেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি তহিদুল ইসলাম চন্দন, শেখ কামরুল ইসলাম, মিজানুর রহমান, আসাদুল হক, আওয়ামী যুবলীগের সদস্য রহিদুল হক, স্বপন আলী, আরিফুল ইসলাম, ফিরোজ আহমেদ, সাগর আহমেদ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নতিডাঙ্গা গ্রামের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সামসুল আবেদীন খোকন বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহবান জানান।’


কমেন্ট বক্স