মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার জালশুকায় জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০১৭ ইং
চুয়াডাঙ্গার জালশুকায় জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে বেড়া দেয়াকে কেন্দ্র করে আরজিনা খাতুন (৪০) নামের এক নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত আরজিনা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের বিশ্বাসপাড়ার আব্দুস সালামের স্ত্রী। জানা গেছে, জালশুকা গ্রামের বিশ্বাসপাড়ার আব্দুস সালামের সাথে একই এলাকার শাহাজাহানের ছেলে সবুজ (৩৫), বাক্কার দুই মেয়ে চাইনা খাতুন (৩০) ও কুরচি বেগম এবং ছেলে আসাদুলের সাথে গতকাল জমিতে বেড়া দেয়া নিয়ে বাকবিত-া হয়। এতে তারা উত্তেজিত হয়ে আরজিনা খাতুনকে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছিল।


কমেন্ট বক্স