বিএনপি নেতৃবৃন্দের নির্বাচনী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৩-১২-২০১৭
ইং
মনোহরপুর ইউপি নির্বাচনে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামানের পক্ষে
জীবননগর অফিস: জীবননগরের মনোহরপুর ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামানের পক্ষে একাধিক পথসভা ও গণসংযোগ করেছে নেতৃবৃন্দরা। বৃহ¯পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোহরপুর, মানিকপুর, রাজাপুর, ছটাঙ্গা, মাধবখালী, ধোপাখলি ও কালা গ্রামে পথসভায় ও গণসংযোগ করে চুয়াডাঙ্গা দামুড়হুদা, দর্শনা ও জীবননগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কামরুজ্জামানের জন্য ভোট প্রার্থনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহবায়ক শরিফুজ্জামান সিজার, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক খোকন খান, সীমান্ত ইউপি চেয়ারম্যান যুবদল নেতা মঈন উদ্দিন, দামুড়হুদা উপজেলা যুবদলের নেতা শামসুজ্জোহা পলাশ, কবীর হোসেন, দর্শনা পৌর বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, যুবদল নেতা নাসির উদ্দিন হাসু, সরোয়ার হোসেন সরো প্রমুখ। এসময় বিএনপি মনোনিত ধানের শীষ প্রতিকের দলীয় প্রার্থী কামরুজ্জামানও উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতিকে ভোট দিতে হবে। খালেদা জিয়া জীবননগরের মনোহরপুর ইউনিয়নে ধানের শীষ প্রতিক দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে পাঠিয়েছেন কামরুজ্জামানকে। তাই কামরুজ্জামান হেরে যাওয়া মানে বিএনপি হেরে যাওয়া, খালেদা জিয়া হেরে যাওয়া। আমাদের বিশ্বাস আপনারা সকলে ভোট গননা না হওয়া পর্যন্ত এভাবে কামরুজ্জামানের সাথে থাকবেন এবং তাকে ব্যাপক ভোটে বিজয়ী করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।
কমেন্ট বক্স