মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৫ মাদকব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২১-১২-২০১৭ ইং
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে ৫ মাদকব্যবসায়ী আটক
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, এসআই মহব্বত, এসআই সাইফুল ইসলাম, এসআই শাখাওয়াত হোসেন গতকাল দিনভর অভিযান পরিচালনা করেন। এ সময় হারদী শেখপাড়ার শনি মোল্লার ছেলে মাদকব্যবসায়ী সুইট, একই গ্রামের মতিয়ার হোসেনের ছেলে কামাল হোসেন ও মানোয়ার হোসেনের ছেলে তারেককে ১৫পিস ইয়াবাসহ আটক করেন। অপর এক অভিযান চালিয়ে হারদী গ্রামের ইদ্রিস আলীর ছেলে জান্নাত ও গোবিন্দপুর গ্রামের মৃত উম্বাদ আলীর ছেলে খাইরুলকে দু’শ গ্রাম গাঁজাসহ আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড