মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ থেকে মেহেরপুরে শুরু হচ্ছে ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা

  • আপলোড তারিখঃ ২১-১২-২০১৭ ইং
আজ থেকে মেহেরপুরে শুরু হচ্ছে ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা
মেহেরপুর অফিস: আজ বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুরে শুরু হচ্ছে ৩দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। ইজতেমা উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজ মাঠে সকল প্রস্তুতি শেষ হয়েছে। নির্মান করা হয়েছে কয়েকশত টয়লেট। পৌরসভার সহায়তায় সরবরাহ করা হচ্ছে পানি। দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে আসতে শুরু করেছে মুসল্লিরা। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিকতা। শুক্রবার হাজার হাজার মানুষ সেখানে জুম্মার নামাজ আদায় করবেন। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেখানে পুলিশের টহল টিম থেকে শুরু করে সাদা পোশাকে পুলিশ কাজ করবে। এছাড়াও ইজতেমাকে কেন্দ্র করে শহরে যাতে কোন ধরনের জানজটের সৃষ্টি না হয়, সেই লক্ষে ট্রাফিকিং ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড