মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উপজেলা চেয়ারম্যান অমলসহ আ.লীগ নেতা গোলাম মোতুর্জা ও মেয়র জাহাঙ্গীরের অংশগ্রহন

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৭ ইং
উপজেলা চেয়ারম্যান অমলসহ আ.লীগ নেতা গোলাম মোতুর্জা ও মেয়র জাহাঙ্গীরের অংশগ্রহন
মনোহরপুর ইউপি নির্বাচনে সুরোদ্দীনের গণসংযোগ নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জীবননগর উপজেলার নবগঠিত মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে এমনকি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী লিফলেট বিতরণ করেন। বিভিন্নস্থানে গণসংযোগ শেষে পেয়ারাতলা ৪নং ওয়ার্ডে ও কালা ৫নং ওয়ার্ডে জব্বার মাষ্টারের সভাপতিত্বে জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় স্থানীয় প্রাইমারী স্কুল মাঠে কর্মী সভা ও নির্বাচনী মতবিনিময় সভা করেন মো: সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। এসময় বক্তব্য রাখেন, জীবননগর উপজেলা আ.লীগের সভাপতি গোলাম মোতুর্জা, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতিকের প্রার্থী সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীনকে বিজয়ী করতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড