মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চোরচক্রের সদস্য চুয়াডাঙ্গার সবুজ গ্রেফতার

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৭ ইং
চোরচক্রের সদস্য চুয়াডাঙ্গার সবুজ গ্রেফতার
দর্শনা থেকে চুরি যাওয়া দশ চাকা ট্রাকটি যশোরে উদ্ধার দর্শনা অফিস: প্রায় সাড়ে তিন মাস আগে দর্শনা থেকে চুরি যাওয়া দশ চাকার একটি ট্রাক যশোর নওয়াপাড়া টার্মিনাল থেকে উদ্ধার করা হয়েছে। এসময় আন্তঃজেলা চোরচক্রের সদস্য চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জপাড়ার ইয়াসিনের ছেলে সোহাগ শেখ ওরফে সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে ট্রাকটি উদ্ধার করে পুলিশ। ট্রাকটির মালিক দামুড়হুদা উপজেলার দর্শনার ইচাহক মিয়া। বর্তমানে ট্রাকটি যশোর অভয়নগর থানা পুলিশের হেফাজতে আছে। জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মোটরশ্রমিক ইউনিয়নের সামনে থেকে গত ৩ সেপ্টেম্বর রাতে দর্শনা সিএ্যান্ডবিপাড়ার মৃত খেলাফত মন্ডলের ছেলে ইচাহক মিয়ার একটি দশ চাকার টাটা ট্রাক চুরি হয়। যার রেজি নং চুয়াডাঙ্গা-ট-১১-০৬৯৬, চেসিস নং গঅঞ৩৯৬০২২এ২জ১৩৮৬০, ইঞ্জিন নং: ই৫.৯১৬০১০৬১ঊ৬৩৫২৩৭৪২। এব্যাপারে গত ৭ সেপ্টেম্বর দামুড়হুদা থানায় ট্রাক মালিকের ছেলে ওসমান বাদি হয়ে অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। এঘটনায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশ জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করলেও ট্রাকের সন্ধান মেলঅতে ব্যর্থ হয়। তবে ট্রাক উদ্ধারের অভিযান অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে জানতে পারে যশোর নওয়াপাড়া ট্রাক টার্মিনাল শ্রমিকরা চালকসহ একটি চুরিকৃত ট্রাক আটকে রেখেছে। পরে গতকাল মঙ্গলবার ভোরে যশোর অভয়নগর থানা পুলিশের সহযেগিতায় মামলার তদন্তকারী ইনন্সপেক্টর সেলিম উদ্দিনের নেতৃত্বে এসআই নজিবুর, এএসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর নওয়াপাড়া টার্মিনাল থেকে ট্রাকটি ঊদ্ধারসহ চোরচক্রের সদস্য সোহাগ ওরফে সবুজকে (২৮) আটক করে। বর্তমানে অভয়নগর থানা হেফাজতে রয়েছে চুরিকৃত ট্রাকটি। ট্রকটির চেসিস ও ইঞ্জিন নং সঠিক থাকলেও চোরচক্র ট্রাকটির বডির রঙ, নাম্বার প্লেট চুয়াডাঙ্গা ট-১১-০৬৯৬ পাল্টিয়ে ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৩৮ নম্বর প্লেট ব্যবহার করে। এদিকে চুরিকৃত ট্রাকটি প্রায় সাড়ে তিন মাসের মাথায় উদ্ধার হওয়ায় চুয়াডাঙ্গা পুলিশকে সাধুবাদ জানিয়েছে দর্শনাবাসি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড