মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিন মাদক সেবনকারী আটক

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৭ ইং
তিন মাদক সেবনকারী আটক
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদক সেবনকারীকে অটক করেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার পর চুয়াডাঙ্গা বড় বাজার মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে এদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই ইবনে খালিদ স্টালিন সঙ্গীও ফোর্স নিয়ে বড় বাজার মাথাভাঙ্গা ব্রীজের নিচে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদকদ্রব্য সেবনের অভিযোগে আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের ফজলু হকের ছেলে মিলন (৫০), আয়ুব আলীর ছেলে সাইদুল (৪৮) ও মৃত হানেফ মন্ডলের ছেলে আমিরুলকে (৪৫) আটক করা হয়। পরে অটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড