মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৭ ইং
জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় রাস্তার কাজের উদ্বোধন করলেন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের ভেন্নাপাড়ায় ২০০ মিটার ব্লক সলিং রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় এ রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এ রাস্তা নির্মাণের ফলে দু’পাশের জনগণ চলাচলে উপকৃত হবে। এসময় জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সামাদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান, জহুরুল ইসলাম ও নুরুন্নাহার কাকলি, ঠিকাদার মো. আলাউদ্দিন, বাদশা মিয়া বাদল ও মতিয়ার রহমানসহ স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। রাস্তার কাজের উদ্বোধনকালে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন বলেন, রাস্তার কাজের মান ভালো করতে হবে এবং এলাকাবাসীরা কাজ বুঝে নেবেন।’ জেলা পরিষদের ঠিকাদার মো. আলাউদ্দিন বলেন, রাস্তার কাজের মান সঠিক রেখে আগামী দুই-তিন দিনের মধ্যে রাস্তা তৈরীর কাজ শেষ করা হবে।’ জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সামাদুল ইসলাম বলেন‘ মাখালডাঙ্গার ভেন্ন্াপাড়ার বাবর আলীর বাড়ি থেকে মঙ্গল মন্ডলের বাড়ী পর্যন্ত ২০০ মিটার রাস্তা তৈরীর ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা। এ রাস্তা চওড়া হবে সাড়ে ৮ ফুট।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড