নাটুদাহ জগন্নাথপুরে প্রায় ১৫০টি আমগাছের চারা কর্তনের অভিযোগ
- আপলোড তারিখঃ
২০-১২-২০১৭
ইং
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার দেড় বিঘা জমির প্রায় ১৫০টি আমগাছ কর্তনের অভিযোগ উঠেছে। জানা গেছে, জগন্নাথপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা দাউদ আলীর কানাপুকুর মাঠের দেড় বিঘা জমির হাড়িভাঙ্গা জাতের প্রায় ১৫০টি আমগাছের চারা কে বা কারা রাতের আধারে কেটে দেয়। সকালে বাগান মালিক মুক্তিযোদ্ধা মৃত দাউদের ছেলে বয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাভলু জানান, আমবাগানে গিয়ে দেখি বাগানের সবগুলো চারা কেটে দিয়েছে। কারা কেটেছে বলতে পারবো বলেও তিনি জানান। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতিও হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
কমেন্ট বক্স