মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৌলৎগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভা

  • আপলোড তারিখঃ ২০-১২-২০১৭ ইং
দৌলৎগঞ্জ-মাঝদিয়া স্থলবন্দর বাস্তবায়ন কমিটির সভা
জীবননগর অফিস: জীবননগর উপজেলার উন্নয়ন ও দৌলৎগঞ্জ মাঝদিয়া স্থলবন্দর বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলার সুধী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ ব্যবসায়ীবৃন্দের উপস্থিতে জীবননগর উপজেলার উন্নয়ন ও দৌলৎগঞ্জ মাঝদিয়া স্থলবন্দর বাস্তবায়নের লক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার উন্নয়ন ও দৌলৎগঞ্জ মাঝদিয়া স্থলবন্দর বাস্তবায়নের লক্ষে গুরুত্বপুর্ণ আলোচনা করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমআর বাবু, যুগ্ম সম্পাদক জিএ জাহিদুল ইসলাম বাবু, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক প্রকাশক শামসুল আলম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সিএন্ডএফ’র সভাপতি মজিবার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আ.হক, বিশিষ্ট ব্যবসায়ী খোকন মিয়া, মিন্টু, জহুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যুবলীগ নেতা আব্দুস সালাম ঈশা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড