দর্শনায় বিজিবি’র অভিযানে চারটি গরু আটক
- আপলোড তারিখঃ
২০-১২-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় চোরাচালান বিরোধি অভিযানে চারটি গরু আটক করেছে বিজিবি। গত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনার পাাঁকা রাস্তা থেকে গরুগুলিকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের-৬ দর্শনা বিওপির বিশেষ টহল দলের টহল কমান্ডার হাবিলদার মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনায় অভিযান চালায়। এসময় সেখান থেকে চারটি গরু আটক করে তারা যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। আটককৃত গরুগুলিকে কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স