মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা ফরিদপুরে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষের আশঙ্কা

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০১৭ ইং
আলমডাঙ্গা ফরিদপুরে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষের আশঙ্কা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ফরিদপুর গ্রামে পারিবারিক জমিজামা নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিরোধ চরমে পৌছেছে। যে কোন মুহুর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে সচেতন মহল। জানা গেছে, আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের খুদি শেখের ছেলে শহিদুল ও মকবুল এই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের বিরোধ মিমাংসা করতে কয়েক দফা সালিশ বৈঠক বসলেও মিমাংসা হয়নি। গত রবিবার ফরিদপুর মসজিদপাড়ায় পুনরায় আপোস মিমাংসার জন্য এলাকার মন্ডল মাতŸরদের ডাকা হয়েছিল। সেখানেও দুই ভাই আপোস মিমাংসা করতে ব্যর্থ হয়। এদিন আলমডাঙ্গা থানার এএসআই নাজমুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমির কুমার দে, সিরাজ সামজী, মানোয়ার হোসেন, জুড়ান মালিথা, ইমদাদুল হক, সাবেক চেয়ারম্যান আশরাফুল হক মন্টু, মতিয়ার রহমান, রিকাত আলী বিশ^াস, দাউদ আলী জর্দ্দার, আজিজুল হক, তাহাজ্জত হোসেন, আশাদুর রহমান, দেলোয়ার হোসেন, সাদেক আলী, মতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, আমজাদ আলী, কালাচান্দ, সমসের আলী, আবুল কাশেম, রশিদুল হক প্রমুখ মিমাংসা সালিশে উপস্থিত ছিলেন। সভায় আগামী যেকোন শুক্রবার আপোস মিমাংসার জন্য সিদ্ধান্ত নির্ধারণ করা হয়। এঘটনা নিয়ে যে কোন সংঘর্ষের আশঙ্কা করছে এলাকার সচেতন মহল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড