মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারত ও রাশিয়ার যোদ্ধাদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৯-১২-২০১৭ ইং
ভারত ও রাশিয়ার যোদ্ধাদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা
সমীকরণ ডেস্ক: ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৪৬তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে তারা বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। গতকাল সোমবার বিকেলে গণভবনের লনে আয়োজিত এ সংবর্ধনায় ভারতের ২৭ জন বীর যোদ্ধা, তাদের পতœী ও সন্তানরা এবং রাশিয়ার ৪ জন বীর যোদ্ধা ও তাদের পতœীরা যোগ দেন। এছাড়া বর্তমানে কর্মরত ভারতের ৪ সামরিক অফিসার ও কর্মকর্তা এবং রাশিয়ার কর্মরত ৪ সামরিক অফিসার ও দু’দেশের হাইকমিশন ও দূতাবাসের কর্মকর্তারাও সংবর্ধনায় যোগ দেন। মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে সহায়তাকারী দেশ হিসেবে এই দুই দেশকে সংবর্ধনা দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের বলেন, ‘আমরা আপনাদের ত্যাগ ও অবদানের কথা ভুলিনি। আপনারা যখন মন চায় বাংলাদেশে আসবেন।’ আমন্ত্রিত এই বীর যোদ্ধারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি যুদ্ধপরবর্তী সময়ে মাইন অপসারণ ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে অবদান রাখেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর কিছু বিরল ছবি, ক্রেস্ট, বই ও স্মৃতি চিহ্ন উপহার দেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড