মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিয়ের দাবিতে নাবালিকা স্কুলছাত্রীর অবস্থান

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০১৭ ইং
জীবননগরে বিয়ের দাবিতে নাবালিকা স্কুলছাত্রীর অবস্থান
সীমান্ত (জীবননগর) প্রতিনিধি: জীবননগরে বিয়ের দাবিতে এক অপ্রাপ্ত বয়সের স্কুলছাত্রী অনশন করেছে। গতকাল শনিবার রাতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার রাতে গোয়ালপাড়া গ্রামের মালিতাপাড়ার ব্যবসায়ী আরিফ উদ্দিন মন্টুর ৯ম শ্রেনীতে পড়–য়া মেয়ে আফিফা আক্তার নিশির (১৭) সাথে একইপাড়ার জুমারুল ইসলামের ছেলে রমজানের (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিষয়টি দুটি পরিবারের মধ্যে জানাজানি হলে মেয়ের পরিবার ছেলের সাথে বিয়ে দিতে আপত্তি জানায়। এবং মেয়েকে অনত্র বিয়ে দিতে চাইলে ওই স্কুল ছাত্রী বিয়ের দাবিতে ছেলের বাড়ীতে অবস্থান করে অনশন শুরু করে। অবশেষে থানা পুলিশের সহযোগিতায় স্কুল ছাত্রীকে তার বাড়ীতে পৌছে দেওয়া হয়েছে। এছাড়া ওই স্কুল ছাত্রীর অপ্রাপ্ত বয়স্ক বলে এখনই বিয়ে সম্ভব নয় বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড