আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ
- আপলোড তারিখঃ
১৮-১২-২০১৭
ইং
সমীকরণ ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ সোমবার। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘আইন মেনো যাবো বিদেশ' অর্থ এনে গড়বো স্বদেশ'। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথযথভাবে উদযাপনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে, দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
উল্লেখ্য, অভিবাসী কর্মীদের মর্যাদা প্রদান, অধিকার সংরক্ষণ ও দেশের অর্থনীতিতে তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এবং অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ ২০০০ সাল থেকে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালন করে আসছে। ২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের ৫৫তম সাধারণ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তারপর থেকে এ দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে।
কমেন্ট বক্স